উত্তরবঙ্গকুচবিহারজীবনশৈলীরাজনীতিশিল্প ও সংস্কৃতি

আজ কুচবিহারে এ.বি.ভি.পি’র পক্ষ থেকে পালিত হল রাখি বন্ধন ও চাঁড়া বিতরণ অনুষ্ঠান

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টী.এন.আই, কুচবিহার ২৬শে অগাস্ট, ২০১৮: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে আজ কুচবিহার জেলার বিভিন্ন ইউনিটে রাখি বন্ধন উৎসব পালিত হয়। কুচবিহারের মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকায় এ.বি.ভি.পি’র নগর শাখার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রমুখ শ্রী অনিরুদ্ধ দে সরকার, জেলা সংযোজক শ্রী দেবব্রত ভট্টাচার্য, নগর সম্পাদক শ্রী চন্দ্র প্রকাশ দাস সহ বিভিন্ন কার্যকর্তা। অন্যদিকে ঘোকসাডাঙ্গা ইউনিটের পক্ষ থেকে ঘোকসাডাঙ্গা হাইরোড সংলগ্ন এলাকায় রাখি বন্ধন উৎসব উপলক্ষে সাধারন মানুষের মধ্যে ৩০০ চারা গাছ বিতরণ করা হয়। এছাড়াও পুন্ডিবাড়ি, দিনহাটা, ডাউয়াগুড়ি নিগমনগর, মাথাভাঙ্গা ইত্যাদি স্থানে বিদ্যার্থী পরিষদ এর কার্যকর্তারা এই দিনটি সাড়ম্বরে উদযাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *