উত্তরবঙ্গকুচবিহার

কুচবিহারের তুফানগঞ্জে পুলিশের হাতে তক্ষক সহ ধৃত এক

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, তুফানগঞ্জ, ৩রা জুলাই, ২০১৮: গোপন সুত্রে খবর পেয়ে সোমবার তক্ষক সহ এক ব্যক্তিকে আটক করল কুচবিহার জেলার তুফানগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার এখানে এক সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে জানান চিলাখানা এলাকার বাসিন্দা আফজাল আলী মিয়াঁর কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।অটক করা হয় আফজাল আলী মিয়াঁকে। কোথা থেকে কি ভাবে এই তক্ষক তার কাছে এলো, আন্তরাজ্য বন্যপ্রানী পাচারকারীদের সাথে ধৃতের কোন যোগসূত্র আছে কিনা, এই সব কিছু  ক্ষতিয়ে দেখছে পুলিশ।

ছবি: মনোজ সরকার (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *