উত্তরবঙ্গকুচবিহার

মেখলীগঞ্জে রাস্তার ড্রেনে সদ্যজাতকের মৃতদেহ উদ্ধার

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, মেখলীগঞ্জ, ২৮শে জুন, ২০১৮: মেখলীগঞ্জের রাজপথের ধারে একটি ছোট জলাশয়ে উদ্ধার হয় একটি সদ্যজাতকের ভাসমান মৃতদেহ৷ গতকাল রাত দশটা নাগাদ রাস্তার পাশে একটি ড্রেনের জলাশয়ে থেকে উদ্ধার হয়৷ কয়েকজন স্থানীয় ব্যেক্তি বিকালের দিকে দেহটি দেখতে পান৷ পরে জানাজানি হতেই পুলিশকে খবর দেওয়া হয়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল, অর্থাৎ বুধবার বিকালে বাচ্চাটির মৃতদেহ এলাকাবাসী দুই একজনের নজড়ে আসলেও সন্ধ্যা হতেই চাউর হয়ে যায় মেখলীগঞ্জ জুড়ে। মৃতদেহ থেকে পচা গন্ধ বের হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের অনেকের অনুমান বাচ্চাটি ছয়মাসের। ইচ্ছেকৃত ভাবে অপরিণত হওয়া স্বতেও নষ্ট করে কেউ ড্রেনে ফেলে দিয়েছে। যদিও মৃত বাচ্চাটির কোন পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে মেখলীগঞ্জ রামকৃষ্ণ শিশু বিদ্যাপিঠের কাছে। এদিকে, ঘটনায় মেখলীগঞ্জ থানা খবর পেয়ে ছুটে আসে ও ঘটনার তদন্ত শুরু করে দেয়। যদিও উপস্থিত জনতার অনেকের অনুমান বাচ্চাটি বেশ কিছুদিন আগেই ফেলে দেওয়া হয়েছে নইলে শরীরটির পচন ধরলো কেমন করে।

ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *