উত্তরবঙ্গজলপাইগুড়িব্যাবসা-বানিজ্যস্থানীয়

বানারহাটে পথ দুর্ঘটনা রুখতে অনুষ্ঠিত হল আলোচনা সভা

আঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট)।টী.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেক্স,টী.এন.আই,বানারহাট,২৭শে জুন ২০১৮: বানারহাট এলাকায় পথ দুর্ঘটনা কমাতে এবং জনসাধারণ এর মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বুধবার বিকেলে বানারহাট থানার উদ্যোগে এবং বানারহাট ব্যবসায়ী সমিতির সহযোগীতায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। বানারহাট থানার ট্রাফিক ও.সি অভিজিৎ সিনহা বলেন, বিগত ২০১৬ সালে বানারহাট থানা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৯৬ জনের।

পথ দুর্ঘটনা কমানোর অন্যতম উপায় হল ট্রাফিক নিয়ম মেনে চলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি। যার মাধ্যমে দুর্ঘটনার সংখ্যাকে অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। ২০১৭ সালে এই এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাকে শূন্যের কাছাকাছি নিয়ে আসার লক্ষ্যেই এদিনের এই সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন বলে জানান অভিজিৎ বাবু।

ছবিঃ আঙ্কিতা সেন (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *