উত্তরবঙ্গজীবনশৈলীশিক্ষা-দীক্ষাশিলিগুড়ি

শিলিগুড়ির সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন সংবর্ধিত করল দুঃস্থ এবং কৃতি পড়ুয়াদের

হীরক. ডি (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ১৭ই জুন, ২০১৮: আজ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে এই বছরের কৃতি পড়ুয়াদের সম্বর্ধিত করলো শিলিগুড়ির অন্যতম সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। আজ সব মিলিয়ে ১০৩ জন কে সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ সংবর্ধনা দেওয়া হয় উচ্চ মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থানাধিকারিনি রীতিকা কাঞ্জিলাল এবং উচ্চ মাধ্যমিকে রাজ্যের নবম আফরোজা বানুকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুজিত ঘোষ, শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সাংসদের চেয়ারম্যান অধ্যপক প্রনব ভট্টাচার্য, শিলিগুড়ি পুরনিগমের সচিব শ্রী সপ্তর্ষি নাগ, ক্লাব সম্পাদক তথা ওয়ার্ড কাউন্সিলার শ্রী কৃষ্ণ চন্দ্র পাল প্রমুখ। প্রত্যেকে মূল্যবান বক্তব্য রাখার পাশাপাশি কৃতিদের হাতে ক্লাবের তরফ থেকে স্মারক উপহার তুলে দেন। উলেখ্য, এই অনুষ্ঠানে রাজগঞ্জ থেকে প্রত্যান্ত গ্রামের এক গরিব পরিবার থেকে কৃতিত্বের ছাপ রাখা আফরোজা বানুর আগামী তিন বছরের দায়িত্ব নেন কৃষ্ণ বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *