আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

ছুটির রবিবারে পঞ্চায়েত ভোটের প্রচার জমে উঠলো ফালাকাটায়

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২২শে এপ্রিল, ২০১৮: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু হলো ফালাকাটায়। রবিবার ছুটির দিন বিকালে তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে নির্বাচনের প্রচার শুরু হয়। ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী এই নির্বাচনের প্রচার পদযাত্রায় নেতৃত্ব দেন। এদিন বিকালে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে ফালাকাটা পদযাত্রা হয়। রাজ্য সরকারের উন্নয়নকে হাতিয়ার করে এই নির্বাচনের পদযাত্রায় স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয়। ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী বলেন, “আমাদের সরকার আসার পর রাজ্যে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে। জনগণ এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিপুল ভোটে জয়ী করবে আমাদের পূর্ণ বিশ্বাস ও আস্থা আছে জনগণের প্রতি”।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *