উত্তরবঙ্গকুচবিহাররাজনীতি

আজ নির্বিঘ্নেই শেষ হল তুফানগঞ্জে পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়া

অভিজিৎ সাহা (টী.এন.আই তুফানগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই তুফানগঞ্জ ৯ই এপ্রিল, ২০১৮: রাজ্যের আনান্য জায়গার মতো তুফানগঞ্জেও শেষ হলো মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ছিলো। বাজারঘাট, দোকানপাঠ সব জায়গায় আঘষিত বন্ধের চেহারা নেয়। তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মহম্মদ চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শহরটাকে নিরাপত্তার চাদরে মুরে ফেলে। রাস্তার মোড়ে মোড়ে বিশাল পুলিশ বাহিনী টহল দিতে দেখা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই মনোনয়ন পত্র জমা দেওয়ার ও নেওয়া শেষ হয়েছে বলে শোনা গেছে।

ছবিঃ অভিজিৎ সাহা (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *