উত্তরবঙ্গকুচবিহাররাজনীতি

দলবদল অব্যাহত, এবার বিজেপি থেকে তৃনমূলে যোগ তুফানগঞ্জে

অভিজিৎ সাহা (টী.এন.আই তুফানগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই তুফানগঞ্জ ৪ঠা এপ্রিল, ২০১৮: তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত চিলাখানা ১ অঞ্চলে মঙ্গলবার রাতে বিজেপির দুই যুব নেতা সহ বেশ কিছু বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের এস.সি/এস.টি ওবিসি সেলের কোচবিহার জেলা কার্যকরী সভাপতি পংকজ ঘোষ। দলের নির্দেশ মেনেই ক র্মিরা কাজ করবেন জানান। উন্নয়নের কাজে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণ মূল কংগ্রেসে যোগ দিয়েছেন তারা। তৃণমূল কংগ্রেস নেতা পঙ্কজ ঘোষ জানিয়েছেন বিজেপি দল ছেড়ে যারা এসেছেন তাদের হাতে দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানানো হয়েছে। যদিও বিজেপির দাবি তাদের এই ঘটনা জানা নেই।

ছবিঃ অভিজিৎ সাহা (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *