উত্তরবঙ্গকুচবিহাররাজনীতি

হলদিবাড়ি্তে মনোনয়ন নিয়ে সংঘর্ষে আক্রান্ত জলপাইগুড়ি বিজেপির সাধারন সম্পাদক

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই হলদিবাড়ি ২রা এপ্রিল, ২০১৮: মনোনয়ন জমার প্রথম দিনেই তৃণমূল – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কুচবিহার জেলার হলদিবাড়ি। এই দিন হলদিবাড়ি বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে উভয় দলের পার্থীরা আসেন৷ অভিযোগ কয়েকজন বিজেপি পার্থীকে মনোনয়ন জমার বাধা দেন তৃণমূল কর্মীরা। এরপরেই প্রতিবাদ শুরু হয় তার সাথে হাতাহাতি। উভয় পক্ষেই আহত হলেও বিজেপি কর্মীরা আহত হয়েছেন বেশি এমনটাই জানা যায়। সূত্রের খবর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার বিজেপির সাধারণ সম্পাদক শ্রী বঙ্কিম চন্দ্র রায়। ওই সময় সংঘর্ষে জড়িয়ে পরেন তিনি। পরবর্তীতে সংঘর্ষে তৃণমূল কর্মীদের দারা আহত হন শ্রী বঙ্কিম চন্দ্র রায়। আশঙ্কাজনক অবস্থায় ওনাকে হলদিবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়৷ সাথে অন্যান্য কয়েক জনকেও হলদিবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়।

ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *