উত্তরবঙ্গকুচবিহার

সাংবাদিকদের সংবর্ধনা দিল কুচবিহারের আই.পি.এ নাট্য মেলা উৎযাপন কমিটি

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ৩০শে মার্চ ২০১৮: আই.পি.এ পরিচালিত নাট্য মেলায় সম্মানিত করা হল কোচবিহার জেলার এক ঝাঁক সাংবাদিককে। শুক্রবার কুচবিহার রবীন্দ্রভবনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে বাংলার টাইমসওফনর্থ.ইন এর কুচবিহারের সাংবাদিক শ্রী মনোজ হক সরকার কে সম্মাননা প্রদান ছাড়াও প্রয়াত সাংবাদিক শ্রী পবিত্র দাস, শ্রী শঙ্কর দত্তগুপ্ত ও শ্রী দেবব্রত দে সরকারকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।

এছাড়াও সাংবাদিক মঈন উদ্দিন চিশতী, শ্রী পিনাকি মুখার্জী, শ্রী অরবিন্দ ভট্টাচার্য, শ্রী অঞ্জন চক্রবর্তী, শ্রী হিমাংশু রঞ্জন দেব, শ্রী অভিজিৎ শীল, শ্রী প্রান প্রতিম পাল, শ্রী শুভেন্দু ভট্টাচার্য, শ্রী সত্যেন পাল, শ্রী রাজীব কুমার বর্মন, শ্রীমতী তন্দ্রা চক্রবর্তী, শ্রী শশীকেষ রায়, ও শ্রী বাপ্পা সরকার কে সম্মাননা ঞ্জাপন করে আই.পি.এ নাট্য মেলা উৎযাপন কমিটি। গত ২৭শে মার্চ থেকে শুরু হওয়া নাট্য মেলার সমাপ্তি অনুষ্ঠানো ছিলো এদিন।

ছবি সৌজন্যেঃ খবরীয়া ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *