উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

আজ এস.এম.কে.পি ক্রিকেটে দেশবন্ধুপাড়ার নবীন সংঘ হারায় সুভাষ স্পোর্টিং কে

আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২৫শে মার্চ ২০১৮: শিলিগুড়ি মহকুমা ক্রিকেট পরিষদ দ্বারা আয়োজিত তরাই স্কুলের মাঠে অনুষ্ঠিত আজকের ফার্স্ট ডিভিশন ক্রিকেটে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ির দুই  ক্রিকেট দল, সুভাষ স্পোর্টিং ক্লাব এবং নবীন সংঘ। প্রথমে টসে জিতে শিলিগুড়ির নবীন সংঘ প্রত্যাশিত ভাবে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আজ নবীন সংঘ ব্যাটিং করে ৪১.৩ ওভারে সব উইকেটের বিনিময়ে জেতার জন্যে ২৩৯ রানের লক্ষ্যমাত্রা রাখে সুভাষ স্পোর্টিং ক্লাবের সামনে। নবীন সংঘের হয়ে উল্ল্যেকযোগ্য ভাল ব্যাটিং করে মানস মোহন্ত (৪৪), এবং জয়শিব রাউথ (৩৮)। সুভাষ স্পোর্টিং ক্লাবের হয়ে ভাল বল করে ৪টি উইকেট দখল করে গৌরব প্রধান। জবাবে ব্যাট করতে নেমে সুভাষ স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানরা ৩৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২১৫ রান করতে সমর্থ হয়। সুভাষ স্পোর্টিং ক্লাবের হয়ে ভাল ব্যাটিং করে অভিজিৎ ছেত্রী (৫৬) এবং বিভাস রায় (৩২)। অন্যদিকে নবীন সংঘের বোলার অলরাউন্ডার মানস মোহন্ত বল করে ৩টি উইকেট পায়। যথারীতি ম্যাচ ফলাফল নবীন সংঘ ২৪ রানে শিলিগুড়ির সুভাষ স্পোর্টিং ক্লাবকে হারায়। প্রত্যাশিত ভাবেই নবীন সংঘের মানস মোহন্ত কে অল রাউন্ড পারফরম্যান্স এর জন্য ম্যাচ সেরা ঘোষণা করা হয়।

ছবিঃ আর. সুব্রত (টি.এন.আই), সুত্রঃ কৌশিক ঘোষ (শিলিগুড়ি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *