উত্তরবঙ্গকুচবিহার

কুচবিহারের শালবাগানে গুড়িয়াহাটির ঝুলন্ত যুবকের মৃত দেহ

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৪শে মার্চ ২০১৮: কুচবিহার শহর লাগোয়া শালবাগানে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঐ এলাকায়। শনিবার সকালে এলাকার বাসিন্দারা প্রথমে ঝুলন্ত অবস্থায় এই যুবক কে দেখে পুন্ডিবাড়ি থানায় খবর দেন।

পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে এম.জে.এন হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই যুবক কুচবিহারের গুড়িয়াহাটি ১নং গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। নাম কাজল ধর(২৭)। পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *