উত্তরবঙ্গকুচবিহার

মাথাভাঙ্গায় আন্তরাজ্য চোরাচালানকারী গ্রেপ্তার, আটক ১৮৭ কেজি গাঁজা

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মাথাভাঙ্গা ২৩শে মার্চ ২০১৮: পুলিশের স্টিকার লাগিয়ে গাঁজা পাচার করতে গিয়ে আন্তরাজ্য ২ গাঁজা চোরাচালানকারীকে গেপ্তার করলো মাথাভাঙ্গা থানার পুলিশ। এদিন মাথাভাঙ্গার সিতাই মোড়ে নাকা তল্লাশি করতে গিয়ে পুলিশের স্টিকার  লাগানো বোলেরো গাড়িটি দেখে সন্দেহ হওয়ায়, তল্লাশিতে ৩৮টি প্যাকেটে মোট ১৮৭ কেজি গাঁজা উদ্ধার হয় বোলেরো গাড়িটি থেকে।

গাঁজা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার করা হয় ২ জনকে। আটক করা হয় বোলেরো গাড়িটিও।

ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *