উত্তরবঙ্গজলপাইগুড়ি

রাস্তার ধারে গাড়ি দাঁড়ানোয় ময়নাগুরির ভোটপাট্টিতে রাস্তায় গাড়ি চাপায় মৃত এক

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২০শে মার্চ ২০১৮: মঙ্গলবার ময়নাগুরি ব্লকের ভোটপাট্টি এলাকার বানিয়াপাড়াতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। স্থানিয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম দিগম্বর রায় বয়স আনুমানিক ৫০ বছর। দিগম্বর রায় ব্রহ্মাপুরে এক আত্মিয়র বাড়ি থাকতেন। তার আসল বাড়ি ধাপড়া। এদিন তিনি সাইকেল নিয়ে সম্ববত বাজারের দিকে যাচ্ছিলেন।

উল্লেক্ষ্য ভোটপাট্টি বাজারে জাবার রাস্তায় ফুটপায়ে গাড়ি দাঁড়িয়ে থাকায় দিগম্বর রায় সাইকেল নিয়ে বাধ্য হয়ে রাস্তা দিয়ে সাইকেল আরোহনের সময় একটি ট্রাক এর সাথে দিগম্বর রায়ের সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই প্রান হারান তিনি। ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। ঘাতক গাড়িটি পলাতক। ঘটনাস্থলে ময়নাগুরি থানার পুলিশ।ঘাতক গাড়িটির খোজে তল্লাশি চলছে। এলাকায় পুলিশ আসার পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *