উত্তরবঙ্গজলপাইগুড়িজীবনশৈলীস্বাস্থ্য

বানারহাটে পুলিশ ও চিকিৎসকের গাড়ির মুখোমুখি সংঘর্ষ

অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ১৮ই মার্চ ২০১৮: বানারহাট সংলগ্ন ৩১সি জাতীয় সড়কে রবিবার দুপুরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। জানা গিয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ রবীন্দ্রনাথ হালদার তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বানারহাটে  আসছিলেন।

বানারহাটে ঢোকার মুখে উলটো দিক থেকে আসা বানারহাট থানার পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে পুলিশের গাড়িটি রাস্তা থেকে ছিটকে নিচে উলটে যায়। দুর্ঘটনায় দুই গাড়িতে থাকা কেউই গুরুতর আহত হন নি। বানারহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে বানারহাট থানা সূত্রে দাবী করা হয়েছে গাড়িটি পুলিশের নয় এবং গাড়ির চালক ও পুলিশ কর্মী নন। পুলিশের পক্ষ থেকে গাড়িটি মাঝে মধ্যে ভাড়া নেওয়া হত।

ছবিঃ অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *