উত্তরবঙ্গজলপাইগুড়ি

দুই বাইক চোরকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ

সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ২৩শে ফেব্রুয়ারি ২০১৮: চুরির মোটর বাইক সহ দুই দুষ্কৃতী গ্রেফতার করল জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন মানিকগঞ্জ এলাকার গৌরচন্ডী বাজারের বাসিন্দা কাজল দাসের মোটর বাইক চুরি হয়। কাজল বাবুর  নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ প্রশাসন। এরপরেই বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় থেকে দুই দুষ্কৃতীকে চুরির মোটর বাইক সহ গ্রেফতার করে। ধৃতরা হল শুভজিত রায় ও সরঞ্জিত রায়। ধৃতরা বাইকটির নম্বর প্লেট বদলে দিব্বি ঘুরে বেড়াচ্ছিল। জলপাইগুড়ি থানার আইসি শ্রী বিশ্বাশ্রয় সরকার জানান, “ধৃতদের জেরা করে ঘটনার সাথে যুক্ত বাকিদের খোজে তল্লাশী চালানোর পাশাপাশি আরও কোন বাইক চুরি করেছে কিনা বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *