ফালাকাটায় সুফি মিশনারী প্রতিষ্টানের তরফ থেকে কৃতি ছাত্র ছাত্রী সংবর্ধনা দেওয়া হল
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৭ই ফেব্রুয়ারি ২০১৮: সুফি মিশনারী প্রতিষ্টান ভারতীয় মানসুরিয়া আঞ্জুমান এর অন্তর্গত হযরত খাজা শাহ সুফি মোহম্মদ মাহবুব আলম চিশতী নিজামী (রঃ) এর দেওগাঁও চিশতীয়া সংগঠনের উদ্যোগে দেওগাঁও ২ নম্বর প্রাইমারী বিদ্যালয় প্রাঙ্গণে কৃতি ছাত্র ছাত্রী সংবর্ধনা, সাহিত্য সভা, রক্ত দান শিবির ও সর্বধর্ম সমন্বয় আলোচনা সবার আয়োজন করা হয়। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্টানের সূচনা করেন সংগঠনের সভপতি খাজা খুরশিদ আলম চিশতী। এরপর এসো হাঁটি শান্তির জন্য সংহতির জন্য। এখানে এলাকার ছাত্র ছাত্রী সহ প্রচুর জনগণ অংশ গ্রহন করেন। উপস্তিত ছিলেন সংগঠনের বাংলা দেশের প্রতিনিধি ক্কারী আব্দুল্লা চিশতী প্রমুখ।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
