উত্তরবঙ্গজলপাইগুড়ি

মালবাজার বনাঞ্চলে চিতাবাঘের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মালবাজার ১৭ই ফেব্রুয়ারি ২০১৮: চিতাবাঘের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিল শনিবার সকালে। ডুয়ার্সের ডায়না রেঞ্জের  সের্ন্টাল ডায়না বনাঞ্চলে রুটিন টহল দিতে যাওয়ার সময় বনকর্মীরা একটি পুর্নবয়স্ক পুরুষ  চিতবাঘের মৃতদেহ উদ্ধার করল। সকাল ১১ টা নাগাদ চিতার দেহটি দেখতে পাওয়া যায়। স্থানিয় ও বনদপ্তর অনুমান চিতাটির বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর কারনের স্পষ্টতা যাচাইয়ে  দেহটির ময়না তদন্তের পাশাপাশি ভিসেরা সংগ্রহ করে পরিক্ষাগারে পাঠান হচ্ছে বলে জানিয়েছে এডিএফও স্বজল সরকার।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *