আঞ্চলিকউত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়ি

জাগরণী ক্রিকেটে দুর্দর্শ জয়ে সেমি ফাইনালে উঠে যায় ক্রিকেট অ্যাকাডেমি অফ বিহার

আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ১লা ফেব্রুয়ারি ২০১৮: আজকের জাগরণী দিন-রাত্রি ক্রিকেটে চতুর্থ কোয়ার্টার ফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে ক্রিকেট অ্যাকাডেমি অফ বিহার এবং দাদাভাই ক্রিকেট কোচিং সেন্টার।  ক্রিকেট অ্যাকাডেমি অফ বিহার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ক্রিকেট অ্যাকাডেমি অফ বিহার ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান করে।  ক্রিকেট অ্যাকাডেমি অফ বিহার এর হয়ে ভালো ব্যাট করে নন্দন শর্মা ৩২ এবং ঋত্বিক রাজেশ ২৩। জবাবে দাদাভাই ক্রিকেট কোচিং সেন্টার ব্যাট করতে নেমে ২৪.৩ ওভারে সব উইকেট হাড়িয়ে  ১৩৪ রানে আটকে যায়। মাত্র ৩ রানে ক্রিকেট অ্যাকাডেমি অফ বিহার জয় পেয়ে সেমি ফাইনালে উঠে যায়। ম্যাচ শেষে ক্রিকেট অ্যাকাডেমি অফ বিহার এর নন্দন শর্মা ব্যাটিং এর সুবাদে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়।

ছবি ও ইনপুটঃ অনিক (জাগরণী সংঘ, শিলিগুড়ি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *