উত্তরবঙ্গরায়গঞ্জ

গোয়ালপোখরে চারটি উট উদ্ধার, গ্রেপ্তার ৯ পাচারকারী

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই গোয়ালপোখর ৩০শে জানুয়ারি ২০১৮: অবৈধভাবে উট পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সোমবার রাতে গোয়ালপোখর থানার পুলিশের হাতে নাতে গ্রেফতার হল নয় পাচারকারী। পুলিশ চারটি উট উদ্ধার করার পাশাপাশি ওই পাচারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট নয়জনকে গ্রেফতার করেছে এবং আটক করেছে দুটি পিক আপ ভ্যান। পুলিশ জানায়, এদিন রাতে বিহার থেকে উট নিয়ে ওই গাড়ি দুটি যাচ্ছিল চোপড়ার দিকে। সে সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ বমাল পাচারকারীদের গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসা বাদ করার পাশাপাশি পুলিশ মঙ্গলবার ইসলামপুর কোর্টে পাঠিয়েছে। ধৃতদের বাড়ি বিহার ও বাংলার বিভিন্ন থানা এলাকায়।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *