উত্তরবঙ্গকুচবিহাররাজনীতি

আজ জল্পনা শেষে মেখলীগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেসের কমিটি ঘোষণা হল

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ৫ই জানুয়ারি ২০১৮: কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের বিতর্কিত ব্লক সভাপতি পদের এবং কমিটির অবসান ঘটলো আজ, শেষমেশ চূড়ান্ত ঘোষনা করা হলো মেখলিগঞ্জ কমিটি এবং এই কমিটির যুগ্ম সভাপতি বা কনভেনর হলেন প্রাক্তণ ব্লক সভাপতি শ্রী লক্ষীকান্ত সরকার এবং দলের লড়াকু নেতা শ্রী উদয় রায়৷

উপদেশটা হিসাবে আছেন জলপাইগুড়ি লোকসভার সাংসদ শ্রী বিজয় চন্দ্র বর্মণ, মেখলীগঞ্জের ববিধায়ক শ্রী অর্ঘ্য রায় প্রধান, এবং শ্রী হরিপদ অধিকারী। এছাড়াও, মোট আটটি অঞ্চলের একজন করে সদস্য করা হয়। দীর্ঘ টানা উত্তপ্ত পরিস্থিতির অবসান ঘটলো আজ, জানা যায় – আজ কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ডাকে এবং বাকি দলীয় নেতা ও বিধায়ক এর উপস্থিতি তে ঘোষনা হয় মেখলিগঞ্জের কোর কমিটি।

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *