উত্তরবঙ্গকুচবিহার

বাংলাদেশি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় চ্যাঙরাবান্দায় ছিটকে যায় বিদ্যুত এর খুঁটি

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই চ্যাঙরাবান্দা ২৪শে জানুয়ারি ২০১৮: বাংলাদেশি এক পন্যবাহী ট্রাকের ধাক্কায় আজ এক বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারলে অনেকটা ছিটকে গিয়ে পরে। খুঁটিটি ছিল এগারো হাজার ভল্ট এর তার সহ বিদ্যুতের খুঁটি। যদিও ঘটনায় আহত কেউ হননি, কিন্তূ প্রত্যক্ষদর্শীদের কথা মত – রাস্তায় মানুষজন কম থাকায় তেমন বিপত্তি হয়নি, তবে যেভাবে পণ্যবাহী ট্রাকটি যাচ্ছিল তাতে ঝুঁকি ছিল অ্ন্যবাহ৷

ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জের চ্যাঙরাবান্দা আন্তজর্তীক সার্ক রাস্তার ট্রেনের ওভার ব্রিজ সংলগ্ন এলাকায়৷ ওই ট্রাক চালক হাবিবর রহমান জানান – রাস্তাটি খুবই খারাপ থাকায়, হঠাতই নিয়ন্ত্রণ হাড়িয়ে সামনের খুঁটিতে লেগে যায়৷

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *