উত্তরবঙ্গরাজনীতিরায়গঞ্জ

সদর দপ্তরের হামলার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিজেপির থানা ঘেরাও পালন

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই উত্তর দিনাজপুর ১৩ই জানুয়ারি ২০১৮: গতকাল কলকাতায় রাজ্য সদর দপ্তরে তৃনমূলের হামলার অভিযোগে শনিবার সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও থানা ঘেরাও কর্মসূচি পালন করল জেলা বি.জে.পি। জানা গিয়েছে জেলা বিজেপি সভাপতি শ্রী নির্মল দাম ও শ্রী শঙ্কর চক্রবর্তীর নেতৃত্বে এক ঘণ্টা রায়গঞ্জ থানা ঘেরাও করা হয়। জয়ন্ত রায় ও গোকুল বর্মণের নেতৃত্বে হেমতাবাদ থানা ঘেরাও করা হয়। একই রকম ভাবে ইটাহার, কালিয়াগঞ্জ, ইসলামপুর, চোপড়া, চাকুলিয়া, করনদিঘী, গোয়ালপোখর থানাও দীর্ঘক্ষণ বিজেপি কর্মী সমর্থকরা ঘেরাও করে রাখে। উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি শ্রী নির্মল দাম সংবাদ মাধ্যমকে জানান “রাজ্য বিজেপির সদর দপ্তরে তৃনমূলী গুন্ডাবাহিনীর হামলার জেরে আমরা আজকে জেলার সমস্ত ঠা ঘেরাওয়ের কর্মসূচি পালন করছি। ঘটনার তীব্র নিন্দা করে মমতা সরকারকে ধিক্কার জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি”।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *