দক্ষিণ-বঙ্গ জেলাদক্ষিনবঙ্গস্বাস্থ্য

পশ্চিমবঙ্গে হানা দিল ওমিক্রন

জিৎ সরকার (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৬ই ডিসেম্বর, ২০২১: রাজ্যে কোরোনার প্রকোপ অনেকটাই কমে এসছে বিগত কয়েক মাসে, তবে এরই মধ্যে কোরোনার নতুন বৈচিত্র ওমিক্রনের আগমনে ফের সংকটের আভাস পাচ্ছে দেশবাসী। এরই মধ্যে দেশে মোট ওমিক্রনের আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। তবে রাজ্যে এতোদিন ওমিক্রনের কোনো আভাস না থাকলেও এবার রাজ্যে মূর্শিদাবাদের ফারাক্কাতে এক ৭ বছরের শিশু আক্রান্ত হয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে জানা গিয়েছে। তথ্য সুত্রে জানা গিয়েছে আবুধাবি থেকে হায়দ্রাবাদ হয়ে ওই শিশু ও তার বাবা-মা কয়েকদিন আগেই এসেছেন। এরপর তাদের কোভিড টেস্ট করানো হলে কোভিডের এই নতুন ভ্যারিএন্টের ধরা পরে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *