উত্তরবঙ্গপরিবহন এবং চলাফেরাশিলিগুড়ি

মোবাইল ফোনে মশগুল হয়ে ট্রেনের ধাক্কায় প্রান হারালো এক যুবক

জিৎ সরকার (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৭ই ডিসেম্বর, ২০২১: ট্রেনের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। এদিন দুপুরবেলা বাগডোগরার টিপু নদীর নিকট সন্ন্যাসী স্থানের অন্তর্গত ট্রেন লাইনের উপর দূর্ঘটনায় প্রাণ হারায় দীপক মুন্ডা (২৪) নামের এই ব্যাক্তি। এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে তদন্ত করতে বাগডোগরা থানা এবং রেল পুলিশ এসে উপস্থিত হয়। ঘটনাস্থলে উপস্থিত এলাকার লোকজন অনুমান করছেন, অসাবধানতার কারনে এই ঘটনা ঘটেছে, মৃত যুবক রেল লাইনের উপর বসে মোবাইলে ব্যাস্ত ছিলেন এবং এরপর তিনি অন্যমনস্ক হয়ে পড়েন ফলে ট্রেন এসে যাওয়ায় তিনি তা টের পাননি যার ফলস্বরূপ এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলের আশেপাশে মৃতের মোবাইল, হেডফোনের টুকরো পড়ে থাকতে দেখা যায়। ময়নাতদন্তের জন্য দেহটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ছবি: জিৎ সরকার (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *