আলিপুরদুয়ারউত্তরবঙ্গস্বাস্থ্য

ফালাকাটায় শুরু হল বেসরকারি উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিষেবা

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৩ই জুলাই, ২০২১: বেসরকারি উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো ফালাকাটায়। পিতা স্বর্গীয় হেমেন্দ্র চন্দ্র সাহা রায়ের স্মৃতির উদ্দেশ্যে তার পুত্র বাপি সাহারায় তার নিবাসের পাশের ক্লাব অর্থাৎ দেশবন্ধু পাড়ার উদয়ন সংঘ কে এই অ্যাম্বুলেন্সটি প্রদান জনসেবার স্বার্থে। এই অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন সময় উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও শ্রী সুপ্রতিম মজুমদার ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার চন্দন ঘোষ ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থসারথি এবং ফালাকাটার বিশিষ্ট সমাজসেবী শ্রী সুভাষ চন্দ্র রায় ফালাকাটা থানার আইসি সনাতন সিংহ মাথাভাঙ্গা থানার আইসি বিনোদ সহ স্বর্গীয় হেমেন্দ্র চন্দ্র রায়ের পরিবারবর্গ। এই অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করে জানানো হয় যে ফালাকাটা বাসির সেবায় স্বল্প মূল্যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে। বাপি সাহা জানান তার পিতার ইচ্ছা পূরণ করে তিনি এই জনসেবায় এই অ্যাম্বুলেন্সটি প্রদান করলেন এতে জনগণ উপকৃত হবেন।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *