উত্তরবঙ্গরাজনীতিরায়গঞ্জ

চাকুলিয়ায় স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে এবিভিপির শোভাযাত্রা

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই চাকুলিয়া ১৩ই জানুয়ারি ২০১৮: স্বামী বিবেকানন্দের ১৫৬তম জন্ম জয়ন্তী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জানা গিয়েছে, এবিভিপির পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের সমন্বয়ে সকাল ১১টা নাগাদ এক বিশাল শোভাযাত্রা কানকি এলাকা পরিক্রমা করে। ১২টা নাগাদ শুরু হয় স্বামীজির জীবন দর্শন বিষয়ে আলোচনা সভা। কানকি বাস স্টান্ড এলাকায় এদিন অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি দুপুর ২টা থেকে শুরু হয় বিবেক প্রশ্নোত্তর পর্ব। এদিনের এবিভিপির অনুষ্ঠানে হাজির ছিলেন এবিভিপির সহ সংযোজক তারক সরকার, রাজ্য সহ সভাপতি অসিম মিশ্র, অধ্যাপক অসিম কুমার মৃধা, বিজেপি শিক্ষক নেতা বিশ্বনাথ মৃধা সহ অন্যান্যরাও। বিজেপি শিক্ষক নেতা বিশ্বনাথ মৃধা বলেন, স্বামীজির আদর্শ যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে দেশের যুবকদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সর্বপরি আধ্যাত্মিক মানোন্নয়ন ঘটানোর জন্যই এবিভিপি সর্বত্র আজকের দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হচ্ছে।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *