উত্তরবঙ্গজলপাইগুড়ি

রাঙ্গালিবাজনায় গাড়ির ডিকি থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করা হল

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, রাঙ্গালিবাজনা, ২৭শে মে, ২০২১: এশিয়ান হাইওয়ে ৪৮ এ অবস্থিত রাঙ্গালিবাজনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় চেকিং এর সময় একটি ছোট গাড়ির ডিকি থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হল। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে। গাড়িটিতে তল্লাশির সময় সেটির ডিকিতে মৃত চিতাবাঘটিকে পাওয়া যায়। সেটির মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। সড়ক দূর্ঘটনায় চিতাবাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে অথবা এর সাথে চোরাকারবারীদের ও যোগ থাকতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তল্লাশি চলাকালীন চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *