আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতিস্বাস্থ্য

ফালাকাটায় রেড ভলেনটিয়ারদের সরকারি সহযোগিতার দাবীতে ডেপুটেশন

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৪ই মে, ২০২১: গতকালফালাকাটা গ্রামীণ হাসপাতাল সহ ফালাকাটা ব্লক এর সকল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনার টিকাকরণ কর্মসূচি করাতে হবে, সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল হুগলিতে বিনে পয়সায় অক্সিজেন প্রদান করতে, করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ার সহ সকল স্বেচ্ছাসেবক সংগঠনগুলি যারা করোনা কালে কাজ করছে তাদেরকে সরকারি ভাবে সহযোগিতা প্রদান করা সহ মোট সাত দফা দাবি নিয়ে বৃহস্পতিবার ফালাকাটা বিডিওকে ডেপুটেশন দিল সিপিআইএমের ফালাকাটা লোকাল কমিটি। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী নেপাল গোপ, জেলা কমিটির সদস্য শ্রী নৃপেণ খাসনবিশ, এরিয়া সম্পাদক শ্রী অনির্বাণ রায় ও শ্রী বাপন গোপ।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *