আলিপুরদুয়ারউত্তরবঙ্গশিক্ষা-দীক্ষাস্বাস্থ্য

নিজের উদ্যোগে মাস্ক বিলি করল জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, জটেশ্বর, ৪ঠা মে, ২০২১: ফালাকাটার জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্র-ছাত্রী মিলে মঙ্গলবার সকালে মাস্ক ও সাবান বিলি করল ফালাকাটার জটেশ্বরে। এদিন সকালে জটেশ্বর হসপিটাল পাড়া এলাকা থেকে শুরু করে জটেশ্বর চৌপথি, জটেশ্বর বাজার, জটেশ্বর বাস স্ট্যান্ড, সাহা পাড়া মোড় সহ বিভিন্ন এলাকায় ওই মাস্ক বিতরণ করা হয়। জানা গিয়েছে, ওই ছাত্র ছাত্রী নিজেরাই উদ্যোগ নিয়ে এই মাস্ক বিলি করে। এদিন মাস্ক বিলির পাশাপাশি সাধারণ মানুষ কে করোনা নিয়ে সচেতনও করে ওই স্কুল পড়ুয়ারা।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *