ফালাকাটায় নয়নজুলিতে ওলটালো গেল ট্র্যাক
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৪ঠা মে, ২০২১: নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেলো একটি মালবাহী ট্রাক। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার আনুমানিক রাত ১২ টা নাগাদ ফালাকাটা- বীরপাড়া ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে জটেশ্বর পার্ক লাগোয়া ছোট পুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক উল্টে পাশের নয়নজুলিতে উল্টে পরে যায়। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। মঙ্গলবার সকালে খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
