উত্তরবঙ্গশিলিগুড়িস্বাস্থ্য

করোনা কেড়ে নিল শিলিগুড়ির ঐতিহ্যবাহী ক্ষণিক সংঘের প্রতিষ্ঠাতা সদস্য অঞ্জন রায় কে

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৮শে এপ্রিল, ২০২১: শিলিগুড়িতে করোনার গ্রাফ উর্ধমুখী প্রতিদিন নতুন করে আক্রান্তর সংখ্যা বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। শিলিগুড়ির দক্ষিণ ভারতনগরের ওই ঐতিহ্যবাহী ক্লাব ক্ষণিক সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শ্রী অঞ্জন রায় আজ বেলা ১২ টা নাগাদ শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি উনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বলেই বিভিন্ন ক্লাব সদস্যদের থেকে জানা গিয়েছে। আজ ক্লাবের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই বিষয়ে টিএনআই কে ক্ষণিক সংঘের ক্লাব সদস্য এবং প্রাক্তন সম্পাদক শ্রী সুদীপ কুন্ডু জানান “অঞ্জনদার প্রয়াণে ক্লাব এবং দক্ষিণ ভারতনগর একজন গুণী ব্যাক্তিকে হারালো। উনি একজন রিটার্ড সরকারি চাকুরীজীবী ছিলেন। সবাইকে নিয়ে চলতেন। গানবাজনার ব্যাপারে তিনি খুব শৌখিন ছিলেন”।

ছবি: সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *