উত্তরবঙ্গখেলাধূলাজলপাইগুড়িস্থানীয়

তরুণ সংঘের ৬ জন কলকাতায় ব্ল্যাক বেল্ট পেল – সম্মানিত হল বানারহাটে

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১৮ই মার্চ, ২০২১: ডুয়ার্স ক্যারাটে অ্যাকাডেমির ‘ব্লাক বেল্ট’ পাওয়া ছয় সদস্যকে রবিবার বানারহাট তরুণ সংঘে সম্মানিত করা হল। ক্যারাটে অ্যাকাডেমির পক্ষ থেকে শাহিদ আনসারি বলেন ডুয়ার্সের চা বাগান এলাকার এই ছেলেমেয়েরা বিগত ৮-১০ বছর ধরে নিয়মিত ক্যারাটে অনুশীলন করছিল। সংস্থার অনেকেই ইন্টারন্যাশনাল ইভেন্টেও খেলেছে। বিগত ১১ তারিখ কলকাতায় অনুষ্ঠিত পরীক্ষায় আফতাব আনসারি, মোহিত রাউতিয়া, অংশু রাউত, বরখা বাকলা, অভয় খালকো এবং রাজন সাহ অংশগ্রহণ করে এবং এরা প্রতেকেই ‘ব্লাক বেল্ট’ পায়। এদিন সংস্থার পক্ষ থেকে এই ছয়জন কে সম্মানিত করা হয়।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *