উত্তরবঙ্গরাজনীতিশিলিগুড়ি

শিলিগুড়িতে ডঃ শঙ্কর ঘোষের ফ্লেক্স ‘ইচ্ছাকৃতভাবে’ ঢাকা হল সিপিআইএম এর পতাকায়

বাংলাডেস্ক, টি.এন.আই,  শিলিগুড়ি, ৩১শে মার্চ, ২০২১: এতদিন নির্বাচন প্রচারে দেখা যাচ্ছিল দেওয়াল লিখন মোছা, ফেস্টুন ছেঁড়া, পতাকা চুরি ইত্যাদি হচ্ছিল শাসক দল তৃনমূল এবং বিজেপির মধ্যে। শিলিগুড়িতে এবার দেখা গেল উলটো চিত্র। এবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হলো সদ্য বিজেপিতে আগত এবং শিলিগুড়ির বিজেপি মনোনীত প্রার্থী ডঃ শঙ্কর ঘোষের নির্বাচনী ফ্লেক্সের সামনে (ঢেকে দেওয়ার উদ্দেশ্যে) ইচ্ছাকৃত ভাবে সিপিআইএম এর পতাকাগুচ্ছ লাগানো হয়েছে। উল্লেখযোগ্য এই ঘটনাটি ঘটেছে সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিআইএম প্রার্থী তথা প্রাক্তন মেয়র শ্রী অশোক ভট্টাচার্যের বাড়ির ঠিক সামনে। কে বা কারা এই কাজ করেছে তা অবশ্য জানা যায়নি। এই ব্যাপারে বিজেপি প্রার্থী ডঃ শঙ্কর ঘোষ জানান যে তিনি কোন ভাবেই চিন্তিত নন বিরোধী পক্ষের এই সব অনৈতিক কাজে। শ্রী অশোক ভট্টাচার্যর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উলটে অভিযোগ করেন যে গতকাল রাতে তার বাড়িতে বরঞ্চ বিজেপি পতাকা লাগিয়ে চলে গেছে।

ছবি: সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *