উত্তরবঙ্গজলপাইগুড়িজীবনশৈলীস্বাস্থ্য

বানারহাট মহিলা লায়ন্স ক্লাবের উদ্যোগে ফিজিও থেরাপি সেন্টারের উদ্বোধন

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  বানারহাট, ২৬শে মার্চ, ২০২১: বানারহাট মহিলা লায়ন্স ক্লাব ‘আহ্বান’ এর ব্যবস্থাপনা বুধবার বানারহাটে একটি ফিজিও থেরাপি সেন্টারের উদ্বোধন হল। এদিন বিকেলে একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে বানারহাট শান্তিপাড়ায় এই কেন্দ্রটি চালু হয়। ফিতে কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন আলিপুরদুয়ার এর সাংসদ জন বার্লা। উপস্থিত ছিলেন বানারহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তোবারক আলি, ডুয়ার্স জাগরণ এর কর্ণধার ভিক্টর বসু সহ লায়ন্স ক্লাবের সদস্যরা। লায়ন্স ক্লাব আহ্বানের সভাপতি দেবযানী মন্ডল মৃধা বলেন বানারহাট ও পার্শ্ববর্তী এলাকায় কোনও ফিজিও থেরাপি সেন্টার ছিল না। অসুস্থ রোগীদের কথা চিন্তা করে সপ্তাহে তিন দিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার দুপুর ১২ টা থেকে ৩ টা এই পরিসেবা প্রদান করা হবে।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *