উত্তরবঙ্গজলপাইগুড়ি

রিয়াবাড়ি চা বাগানে ঢুকে তান্ডব চালায় হাতির দল

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২৪শে মার্চ, ২০২১: বুধবার ভোর রাতে রেতির জঙ্গল থেকে বেড়িয়ে শাবক সহ হাতির একটি দলটি রিয়াবাড়ি চা বাগানে ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এদিন একাধিক শাবক সহ প্রায় চল্লিশটি হাতির দলটি রিয়াবাড়ি চা বাগানে ঢুকে পড়ে। দিনের আলো ফুটে ওঠার পর বাগানের শ্রমিক এবং এলাকার সাধারণ বাসিন্দারা হাতির দলটিকে দেখতে পেয়ে বনকর্মীদের খবর দেন। ছুটে আসেন বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা। ততক্ষণে হাতি দেখতে আসা উৎসাহী মানুষের ভীড় অনেকটাই বেড়ে যায়। হাতির দলটি কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। সকাল সাড়ে ৯ টার মধ্যে অবশ্য হাতির দলটিকে তাড়িয়ে রেতি নদী পার করিয়ে জঙ্গলে ঢুকিয়ে দেন বনকর্মীরা।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *