আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

নাম ঘোষণার পরেই প্রচার শুরু করল ফালাকাটার বিজেপি প্রার্থী

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  ফালাকাটা, ২০শে মার্চ, ২০২১: শনিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজারে নির্বাচনী প্রচার করলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন। এদিন প্রথমে জটেশ্বর শিব মন্দিরে পুজো দেন তিনি। এরপর জটেশ্বর বাজার চত্বরে সমস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি সকলকে বিজেপিতে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি। প্রার্থী নিয়ে ফালাকাটায় বিজেপি কর্মী সমর্থকদের ক্ষোভ বিক্ষোভ চলছে। তারই মাঝে আজ ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে জটেশ্বর বাজারে নির্বাচনী প্রচার করলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন। এদিন জটেশ্বর বাজার চত্বরে সমস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি সকলকে বিজেপিতে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি। বিজেপি প্রার্থী দীপক বর্মন বলেন, আজ মুলত পরিচিতি সারতে এসেছি । আমি এখানে জয়ী হবই ।জিতে ফালাকাটাকে মহকুমায় উন্নীত করে পুরান ঐতিহ্য ফিরিয়ে আনবো।বাস সার্মীনার্স অত্তন্ত জরুরি তা নির্মাণ করবো। নিকাশি ব্যাবস্থা খুব খারাপ তা সংস্কার করে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করবো ।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *