উত্তরবঙ্গখেলাধূলারায়গঞ্জস্থানীয়

ইসলামপুরের এসডিএসএ’র ক্রিকেট লীগের ফাইনাল চরম অব্যবস্থার মধ্যে চ্যাম্পিয়ন হল নেতাজী সংঘ

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৭ই জানুয়ারি ২০১৮: চরম অব্যবস্থার মধ্যে দিয়ে শেষ হল ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ব্যানারে আয়োজিত লীগ কাম নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। উপস্থিত ছিলেন সিএবি র সহ সভাপতি তথা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শ্রী সুদীপ বিশ্বাস। ফাইনালে খেলা হয় নেতাজী সংঘের সাথে আইডিয়াল স্পোর্টিং ক্লাবের। টসে হেরে  আইডিয়াল স্পোর্টিং ক্লাব প্রথম ইনিংসে ২৩.৩ ওভারে ১৫২ রান করে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ২০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নেতাজী সংঘ এবং সুজন চৌধুরী মেমোরিয়াল চ্যাম্পিয়নস ও শ্যাম কৃষ্ণ দাস মেমোরিয়াল রানার্স আপ লীগ কাম নক আউট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। তবে গোল বাধে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সময়। মহকুমা শাসক ও পুরপ্রধান না থাকায় ব্যাপারটা ভালভাবে নেয়নি খেলা প্রেমিরা। তারপর নানা কটূক্তি ও অসম্মানজনক উক্তি আসতে থাকে অনেক উদ্যোক্তাদের থেকে। উপস্থিত থাকা শ্রী সুদীপ বিশ্বাসও ব্যাপারগুলো ভাল ভাবে নেননি। তিনি খোঁজখবর নিয়ে পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *