আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

আগামী ভোটের জন্যে জোর কদমে তৃণমূলের প্রচার চলছে

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১০ই মার্চ, ২০২১: ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে চলছে ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুভাষ রায়ের সমর্থনে প্রচার। এই প্রচারে নেতৃত্বে রয়েছে ফালাকাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভব্রত দে ও স্থানীয় তৃনমূল যুব-র নেতৃত্ব ও কর্মীরা। এদিন প্রখর রোদের তাপকে উপেক্ষা করেও চলছে বাড়ি বাড়ি প্রচার। ফালাকাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভব্রত দে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মানুষকে বুঝিয়ে ভোট চাইতে লক্ষ্য করা গিয়েছে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *