আলিপুরদুয়ারউত্তরবঙ্গখেলাধূলাস্থানীয়

করোনার পর ফালাকাটায় আবার শুরু হল ক্যারেটের বেল্ট গ্রেডেশান

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৮শে ফেব্রুয়ারি, ২০২১: ফালাকাটা ক্যারাটে একাডেমীর উদ্যোগে ফালাকাটার বেসিক স্কুল ময়দানে শুরু হলো বেল্ট গ্রেডেশন। করোনার জন্য দীর্ঘ কয়েক মাস বন্ধ ছিল এই ক্যারাটে প্রশিক্ষণ শিবির আবার এই করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় নতুন করে শুরু হয়েছে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবির তাতে খুশি এখানকার প্রশিক্ষণরত ছাত্রছাত্রীসহ ও অভিভাবক সকলেই আজ এই বেল্ট গ্রেডেশন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সেন্সি দেবাশীষ সিনহা জানায় প্রতি বছর এই বেল্ট গ্রেডেশন পরীক্ষা অনুষ্ঠিত হয় এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের পর তাদের মান নির্ণয় করে তাদেরকে আপার গেডের বেল্ট দেওয়া হয় এবং প্রশংসা পত্র প্রদান করা হয় করোনাকালে এতদিন বন্ধ ছিলো কিন্তু আজ সমস্ত সরকারি স্বাস্থ্য বিধি মেনেই এই গ্রেডেশন পরীক্ষা নেওয়া হচ্ছে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *