উত্তরবঙ্গশিলিগুড়ি

আগামীকাল থেকে শিলিগুড়ির অলিতে গলিতে রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৭শে ফেব্রুয়ারি, ২০২১: আসন্ন নির্বাচন উপলক্ষে শিলিগুড়িতে এবার পা রাখলো কেন্দ্রীয় বাহিনী। শিলিগুড়ির হিন্দি হাই স্কুলে ১ কোম্পানি আধা সামরিক বাহিনী উঠেছে। ইলেকশন কমিশন সুত্রে জানা গেছে যে এই আধা সামরিক বাহিনী আগামীকাল থেকেই শিলিগুড়ি এবং পার্শ্ববর্তি এলাকায় রুট মার্চ এবং এরিয়া ডমিনেশন করবে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হতে হয় শহরবাসীদের। উল্লেখ্য উত্তরবঙ্গের বিভিন্ন শহরে ইতিমধ্যেই পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী।

ছবি: সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *