উত্তরবঙ্গজীবনশৈলীশিলিগুড়িস্বাস্থ্য

শিলিগুড়িতে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৭ই জানুয়ারি, ২০২১: আজ শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি এবং শিলিগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে সংস্থার সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক-এর বিভাগীয় প্রধান ডাঃ জয়ন্ত হাঁসদা এবং শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শ্রী সঞ্জয় সাহা। শিবিরের শেষে সংগৃহীত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এই বিষয়ে টি.এন.আই কে শ্রী সঞ্জয় সাহা জানান “আজকের স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৪ জন মহিলা সহ মোট ২০ জন রক্তদান করেন। সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতে আরও অনেক এমন শিবির আয়োজন করা হবে”।

ছবি: সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *