আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীস্বাস্থ্য

এবার করোনার থাবা বসল ফালাকাটা থানায়

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা,  ২৬শে অগাস্ট, ২০২০: এবার করোনা থাবা বসালো ফালাকাটা থানায়। মঙ্গলবার ফালাকাটা থানার মোট ৫১ জনের টেস্ট হয়। তার মধ্যে ফালাকাটা থানার ১২ জন পুলিশ কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ  এসেছে। এদের মঙ্গলবার র‍্যাপিড এন্টিজেন টেস্ট করার হয়, তারপর এই রিপোর্ট আসে। এই বারো জন বাদে বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে দুই জন এএসআই, দুই জন কন্সটেবল, বাকি পাঁচ সিভিক ভলেন্টিয়ারের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। যাঁরা পজিটিভ তাঁদের কারো কোন রকম করোনার উপসর্গ নেই। স্বাস্থ্য দফতর তাঁদের সকলকে সেফ হোম ও নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছে। এরপরই স্যানিটাইজ করা হয়েছে ফালাকাটা থানা।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *