আলিপুরদুয়ারউত্তরবঙ্গউৎসব

ফালাকাটা ব্লকের দলগাও চা বাগাবে করম পুজার সুচনা হল

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা ২৪শে অগাস্ট, ২০২০: ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান গাড়ি লাইনে ডুয়ার্স তরাই সারনা যুব সমিতির উদ্যোগে করম পূজার সূচনা হল। ভাদ্র মাসের ‘করম’ দেবতার পূজা উপলক্ষে মূলত করম উৎসব পালিত হয়। আদিবাসী সম্প্রদায়ের অত্যন্ত জনপ্রিয় উৎসব ‘করম’ উৎসব। মূলত শস্যকেন্দ্রিক এই উৎসব পালিত হয়। এলাকার অবিবাহিত মেয়েরা নদী থেকে বালু এনে তার সঙ্গে সাত রকম শস্য দানা মিশিয়ে সাত দিন ধরে সন্ধ্যা বেলায় একত্রিত হয়ে করম গীত গায়। এরপর জঙ্গল থেকে ‘করম’ দেবতার পূজার উপাচার কাঠ, ফুল, ফল সংগ্রহ করে এনে একাদশীর দিন করম দেবতার পুজো করা হয়। ধামসা, মাদলের সঙ্গে নাচ গান চলে উৎসবের সময়। উপস্থিত ছিলেন, ডুয়ার্স তরাই সারনা যুব সচিব সুশীল উরাও, প্রার্থনা সভার জেনারেল সেক্রেটারি ভগবান দাস মুন্ডা, দলগাঁও চা বাগান গাড়ি লাইনের সারনা পাহান বিক্রম মিঞ্জ, সহায়ক সুরেশ তির্কী, সন্দীপ খালকো, রাজি বারহা প্রমুখ।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *