উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

এস.এম.কে.পি’র মহানন্দা স্পোর্টিং ৪ উইকেটে হারল ভিবজিওর স্পোর্টিং-এর কাছে

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৬ই মার্চ, ২০১৯: শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদ পরিচালিত ২০১৮-১৯’র প্রথম ডিভিশন ম্যাচে আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পরস্পর মুখোমুখি হয়েছিল শিলিগুড়ি মহানন্দা স্পোর্টিং ক্লাব এবং ভিবজিওর স্পোর্টিং ক্লাব। প্রথমে টসে জিতে শিলিগুড়ি মহানন্দা স্পোর্টিং ক্লাব ব্যাট করে ২৬ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১০০ রান করতে সক্ষম হয়। শিলিগুড়ি মহানন্দা স্পোর্টিং ক্লাবের হয়ে ভাল রান করে ওপেনার কৌশিক ঘোষ (২৩) এবং শেষ ব্যাটসম্যান রাজ সাহা (২২)। উল্লেখ্য, শিলিগুড়ি মহানন্দা স্পোর্টিং ক্লাবের ওপেনার এবং শেষ ব্যাটসম্যান ছারা মাঝে কেউ দুই অঙ্কের রানে পৌছায়নি। ভিবজিওর স্পোর্টিং ক্লাবের হয়ে ২টি করে উইকেট দখল করেন সপ্তর্ষি নাগ, কৌস্তব সরকার এবং গোপাল বর্মণ। জবাবে ব্যাট করতে নেমে ভিবজিওর স্পোর্টিং ক্লাব মাত্র ২৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে জয়ের জন্যে লক্ষ্যে পৌঁছে যায়। ভিবজিওর স্পোর্টিং ক্লাবের হয়ে ভাল রান করে ময়ূখ নন্দী (১৮), কৌস্তব সরকার (২০ অপরাজিত) এবং অভিজিৎ দে (১৫ অপরাজিত)। শিলিগুড়ি মহানন্দা স্পোর্টিং ক্লাবের হয়ে ২টি উইকেট দখল করে কৌশিক ঘোষ। ১টি করে উইকেট দখল করে রাজেশ কুমার সিনহা এবং তপন ভাওয়াল। ভিবজিওর স্পোর্টিং ক্লাব ৪ উইকেটে জয় লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ভিবজিওর স্পোর্টিং ক্লাবের কৌস্তব সরকার।

ছবি: প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *