আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীপরিবহন এবং চলাফেরা

ফালাকাটায় দুটি কংক্রিটের রাস্তা ও একটি পাকা ড্রেনের শিলান্যাস হল

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৭শে ফেব্রুয়ারি, ২০১৯: ফালাকাটা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিপেন মিত্র কলোনিতে ফালাকাটা পঞ্চায়েত সমিতির আর্থিক ২৫ লক্ষ টাকা অনুদানে দুটি কংক্রিটের রাস্তা ও একটি পাকা ড্রেনের শুভ শিলান্যাস করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, উপস্তিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের কর্মাধ্যাক্ষ শেফালী নট্ট, সন্তোষ বর্মণ, ফালাকাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যাক্ষ রতন সরকার, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য অভিজিত রায়, শিক্ষক রণেশ তালুকদার প্রমুখ। পুরোহিত ডেকে বেদ মন্ত্র পাঠ করে এই কাজের সূচনা করেন। ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা বলেন, সঠিক সময়ে এই কাজ শেষ করতে হবে। শিলান্যাস করে বসে থাকলে হবেনা। সরকার এলাকা উন্নয়নে জোর দিয়েছে। সরকার জনগণের সাথে আছে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *