উত্তরবঙ্গজলপাইগুড়িজীবনশৈলীশিল্প ও সংস্কৃতি

ধুপগুড়িতে নতুন অত্যাধুনিক অডিটরিয়ামের ভূমি পূজা করলেন মন্ত্রী

মামনি সিংহ রায় (টি.এন.আই ধুপগুড়ি/ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ধুপগুড়ি, ১৭ই ফেব্রুয়ারি, ২০১৯: ধূপগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় নতুন অডিটোরিয়াম এর জন্য রবিবার ভূমি পূজো করলেন উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। ধূপগুড়ি এলাকায় নতুন অডিটোরিয়াম বানাতে ৬ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হবে বলে জানান ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান শ্রী রাজেশ কুমার সিং। জানা গেছে এই অডিটোরিয়াম অত্যাধুনিক সুযোগ সুবিধে থাকবে। অডিটোরিয়ামে ৫৩৫টি আসনের ব্যাবস্থা করা হবে। পুরসভা মারফৎ জানা যায় যে অডিটোরিয়ামটি সম্পূর্ণ নির্মান হলে পরে যে কোন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করতে ধূপগুড়ি বাসীদের অনেক সুবিধে হবে।

ছবি: মামনি সিংহ রায় (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *