আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীভ্রমণ ও পর্যটন

আলিপুরদুয়ার বীরপাড়ায় পথ দুর্ঘটনায় অন্ডালের এক পর্যটকের মৃত্যু

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, বীরপাড়া, ২৯শে ডিসেম্বর, ২০১৮: আজ এক মর্মান্তিক দুর্ঘটনায় দক্ষিণ বঙ্গের অন্ডালের বাসিন্দা এক পর্যটকের মৃত্যু হল। আজ সকালে লাটাগুরি থেকে জলদাপাড়া যাওয়ার পথে ৩১ নম্বর জাতীয় সড়কে বীরপাড়া চৌপথিতে একটি ট্রাক ও একটি পর্যটকের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকার লোকেরা ঘটনার পরেই আহত পর্যটকদের বীরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সুত্র অনুযায়ী জানা যায় যে দুর্ঘটনায় আহত পর্যটকেরা লাটাগুরির ময়ূর রিসোর্টে উঠেছিল। পুলিশ সুত্রে জানা গেছে পর্যটকের মৃত দেহটি আলিপুদুয়ারে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্যে। বাকি আহতদের শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *