আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

ফালাকাটায় প্রচুর পরিমাণে বেআইনি মদ উদ্ধার করল ফালাকাটা পুলিশ

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৩শে ডিসেম্বর, ২০১৮: রবিবার ফালাকাটা থানার আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে হাটখোলা এলাকায় এই অভিযান চালানো হলে প্রচুর পরিমাণে বেআইনি মদ উদ্ধার হল ফালাকাটায়। হাটখোলা এলাকার ব্যাবসায়ীর রঞ্জিত মন্ডলের পানের দোকান থেকে ১০৮টি  দেশি ও বিদেশী মদের বোতল উদ্ধার হয়।

জানা গিয়েছে, এর আনুমানিক বাজারমূল্য পাঁচ হাজার টাকা। গ্রেফতার করা হয় ওই পানের দোকানের মালিক রঞ্জিত মন্ডলকে। তার বাড়ি ফালাকাটার সারদানন্দ পল্লী এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। আইসি সৌম্যজিৎ রায় জানান, ধৃতকে আগামীকাল আলিপুরদুয়ার আদালতে তোলা হবে। বেআইনী মদের বিরূদ্ধে নিয়মিত এই অভিযান চলবে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *