আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

তাসাটি চা বাগানে পালিত হল জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক কর্মসূচি

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৩শে ডিসেম্বর, ২০১৮: মূখ‍্যমন্ত্রী নির্দেশ আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার জেলার ফালাকাটা ব্লকে তাসাটি চা বাগানে আপনার বাগানে প্রশাসনিক কর্মসূচি করা হল। মূখ‍্যমন্ত্রী নির্দেশে আলিপুরদুয়ার জেলা প্রতিটি চা বাগানে চলছে আপনার বাগানে প্রশাসন কর্মসূচি। চা বাগান শ্রমিকরা যারা নিজদের সমস‍্যা নিয়ে জেলা অফিসে যেতে পারেনা মূলতঃ তাদের সমস‍্যা শোনার জন‍্য জেলা দপ্তর চলে আসছে চা বাগানে যেখানে চা বাগানের শ্রমিকরা নিজেদের সমস‍্যা অভাব অভিযোগ তুলে ধরতে পারছে। আজ ফালাকাটা ব্লকে তাসাটি চা বাগানে আপনার বাগানে প্রশাসন কর্মসূচি হয়। জেলার সমস্ত কারয‍্যালয়ে ও আধিকারিক গণ চলে এসেছিল চা বাগানে। আজকের অনুষ্ঠানে আলিপুরদুয়ার জেলাশাসক নিখিল নির্মল ও আলিপুরদুয়ার সাংসদ দশরথ তিরকি, ফালাকাটা বিধায়ক অনিল অধিকিরি সহ জেলার অন‍্যান‍্য আধিকারিক গণ উপস্থিত ছিলেন। জেলাশাসক নিজে শ্রমিকদের বিভিন্ন সমস্যা শুনেন এবং তা সমাধানে সচেষ্ট হন।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *